ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দীর্ঘদিন ধরে গাজায় একতরফা যুদ্ধ চলছে। ইসরায়েলের আগ্রাসনে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চলছে। তবে এরই মাঝে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থা ফিফা গাজায় নতুন স্টেডিয়াম নির্মাণে বড় রকমের প্রতিশ্রুতি দিয়েছে। সাহায্য মিলবে ৫০ মিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভাতে আজ ভোরে এমন ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা জানিয়েছে, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি ১৫ মিলিয়ন ডলারের একটি ফিফা একাডেমি, ৫০টি মিনি পিচ নির্মাণে ২৫ লাখ ডলার এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ তৈরিতে আরও ৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।
ইনফান্তিনো বলেছেন, ‘শুধু বাড়িঘর, স্কুল, সড়ক বা হাসপাতাল নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল মানে আশা, আনন্দ ও ঐক্য।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ