ফোন করে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফোন করে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করার প্রস্তুতি রয়েছে।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন