ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে গত বৃহস্পতিবারের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ স্থগিত করা হয় এবং এটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। তবে স্থগিতের কারণ জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে খুব শিগগিরই যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ মার্কিন ধারণার চেয়ে অনেক বড় এবং এটি খুব দ্রুত শুরু হতে পারে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, এবারের হামলা হবে ব্যাপক ও বিস্তৃত, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, তার সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা তুলনীয় হবে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন