মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। হিজরি ১৪৪৭ সালের শাবান মাসের ২৯ তারিখ হিসেবে ওইদিন সূর্যাস্তের পর চাঁদ পর্যবেক্ষণের এই নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় কোথাও চাঁদ দেখা গেলে তা যেন নিকটস্থ আদালতকে অবহিত করা হয়। মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মঙ্গলবার মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ওইদিন চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। ফলে সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সকালবেলা

মন্তব্য করুন