SEO Title: কালজয়ী সংগীতশিল্পী রবি দে’র মরদেহ উদ্ধার করল পুলিশ

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
SEO Title:  কালজয়ী সংগীতশিল্পী রবি দে’র মরদেহ উদ্ধার করল পুলিশ
ভারতের বিখ্যাত ও বর্ষীয়ান সংগীতশিল্পী রবি দে।

অনলাইন ডেস্ক: ভারতের কালজয়ী ও প্রখ্যাত সংগীতশিল্পী রবি দে মারা গেছেন। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকায় অবস্থিত নিজ বাসভবনের তালাবদ্ধ দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে গোবিন্দপুরী এলাকার যে ফ্ল্যাটে শিল্পী রবি দে বাস করতেন, সেখান থেকে বিকট পচা দুর্গন্ধ ভেসে আসতে শুরু করলে সন্দেহ হয় প্রতিবেশীদের। বাধ্য হয়ে তাঁরা পুলিশ কন্ট্রোল রুমে (PCR) খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে, ফ্ল্যাটের প্রধান লোহার গেটটি ভেতর থেকে শক্তভাবে তালাবদ্ধ ছিল। ভেতরে ঢোকার আর কোনো পথ না থাকায় পরে ফায়ার সার্ভিস কর্মীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে পুলিশ। চিকিৎসকদের ধারণা, উদ্ধার করার অন্তত তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। গত তিন বছর ধরে স্ত্রী থেকে আলাদা হয়ে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এই বর্ষীয়ান শিল্পী।

পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, মৃত্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অন্তর্ঘাত, ষড়যন্ত্র কিংবা হত্যাকাণ্ডের ইঙ্গিত বা আলামত পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। ১৬ আগস্ট ময়নাতদন্তের সব আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

তদন্তের সময় রবি দের দুই সন্তান তর্জ ও রঙ্গন পুলিশকে জানান, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে তাঁদের বাবা সেখানে একাকী দিন যাপন করছিলেন। কাজের চরম ব্যস্ততার কারণে বিগত দুই-তিন দিন তাঁরা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

মন্তব্য করুন