কোস্ট গার্ডের নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তাঁকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোস্ট গার্ড প্রধানের দায়িত্বে থাকা তৎকালীন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তাঁর মূল বাহিনী অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
|