ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালন করতে আসা ১৩ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি আজ মক্কা মোকাররমার মসজিদুল হারাম এবং মদিনা মোনাওয়ারার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (১৫ মে) মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণ ও মদিনার মসজিদে নববী কানায় কানায় পূর্ণ ছিল।
তীব্র গরম ও রোদের কারণে মক্কা মোকাররমা থেকে হজ মিশন হাজিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। হাজিদের চলাফেরার সময় সাথে ছাতা, জায়নামাজ এবং পর্যাপ্ত পানির বোতল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ থেকে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সরাসরি রোদ এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।
এ.আই.এল/সকালবেলা
|