সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্রে জানা গেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে ভারতে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার হুসনা বেগমকে বিয়ে করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খাঁন জানান, বিজিবি আটককৃত দুজনকে শুক্রবার দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন