গজারিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
গজারিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ আরমান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গজারিয়া থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা প্যাকেজিং লিমিটেডের গেটের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন আরমানকে তল্লাশি করে তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আরমান কুমিল্লার চান্দিনা উপজেলার মোস্তফা কামালের ছেলে।

এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১৫ মে) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন