কয়রায় তরুণদের জলবায়ু ধর্মঘট ও প্রতিবাদ

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
কয়রায় তরুণদের জলবায়ু ধর্মঘট ও প্রতিবাদ

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ন্যায্যতার দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। 

শুক্রবার (৮ মে) সকালে স্থানীয় সংগঠন ‘ইয়ুথ ল্যাব’ ও ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর যৌথ উদ্যোগে উপজেলার কাটকাটা এলাকার নদীর চরে এই কর্মসূচি পালিত হয়।

‘ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে তরুণরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল উপকূলীয় এলাকায় গাছ কাটা বন্ধ করা, ইটের ভাটা ও জীবাশ্ম জ্বালানির বদলে সৌর ও বায়ু শক্তির প্রসার নিশ্চিত করা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

ইয়ুথ ল্যাবের প্রতিনিধি রাসেল আহমেদ বলেন, “কয়রা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জলবায়ুর সুবিচার পাওয়া আমাদের অধিকার, কোনো দয়া নয়।” ইয়ুথ ফর সুন্দরবনের প্রতিনিধি নিরাপদ মুন্ডা ও সুব্রত মুন্ডা নারী ও শিশুদের ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, মো. সবুজ, সঞ্জয় ও আব্দুর রহিম প্রমুখ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন