ফরিদপুরে অটোরিকশা চালকদের সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে অটোরিকশা চালকদের সভা অনুষ্ঠিত

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামচু মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মুজাফফর আলী মুসা।

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি সাধারণ শ্রমিকদের মতামত উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে সংগঠন পরিচালনা করছে। শ্রমিক নেতা শাওন আহম্মেদ বাবু বলেন, চালকরা প্রতিদিন চাঁদাবাজি ও হয়রানির শিকার হলেও কমিটি তাদের পাশে দাঁড়াচ্ছে না। সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা অনতিবিলম্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে সকল শ্রমিকের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

সভায় শ্রমিকরা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা, আয়-ব্যয়ের অডিট, হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ৬ দফা প্রস্তাব উত্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন