নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
টিকিট বিক্রির সময়সূচি:
১৩ মে: পাওয়া যাবে ২৩ মে’র টিকিট।
১৪ মে: পাওয়া যাবে ২৪ মে’র টিকিট।
১৫ মে: পাওয়া যাবে ২৫ মে’র টিকিট।
১৬ মে: পাওয়া যাবে ২৬ মে’র টিকিট।
১৭ মে: পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।
ফিরতি টিকিট: ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।
চাঁদপুর ঈদ স্পেশাল: চট্টগ্রাম-চাঁদপুর রুটে ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে।
তিস্তা স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী যাতায়াত করবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল: ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।
পার্বতীপুর ঈদ স্পেশাল: জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর তিনদিন চলাচল করবে।