মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ
মদনে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহান মিয়া (২৮) নামে এক সাজাপ্রাপ্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পশ্চিম ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় হাজী মো. সাদেক আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে জাহান মিয়াকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।

মদন থানা পুলিশ জানায়, জাহান মিয়ার বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা রয়েছে এবং একটি মামলায় তাঁর ২ বছরের সাজা পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মদন থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন