কলাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
কলাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে ‘স্বনির্ভর খাল’ খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশাররফ হোসেন জানান, ৪৬ বছর আগে খনন করা এই খালটি সংস্কারের অভাবে ভরাট হয়ে গিয়েছিল। পুনঃখননের ফলে স্থানীয় কৃষকরা বছরজুড়ে সেচ সুবিধা পাবেন, যা রবিশস্যসহ অতিরিক্ত ফসল উৎপাদনে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। খালের দুই পাশে রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ এবং মাছ চাষের সুযোগ তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ডালবুগঞ্জ-মহিপুর ও চম্পাপুর-পাটুয়া সড়কসহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজের অগ্রগতির কথা তুলে ধরা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন