কঠিন সিদ্ধান্তের পথে ইরান

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
কঠিন সিদ্ধান্তের পথে ইরান

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে ফিফার কাছে সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দাবি পূরণ না হলে ইরান বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জানিয়েছে রয়টার্স। 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফা যদি তাদের প্রত্যাশা পূরণ ও খেলোয়াড়দের সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে না পারে, তবে তারা ভিন্ন সিদ্ধান্ত (বয়কট) নিতে পারেন। রাষ্ট্রব্যবস্থাকে অপমান করে এমন কোনো পরিবেশে ইরান অংশ নেবে না বলে তিনি স্পষ্ট করেছেন।

সহ-আয়োজক দেশ কানাডা সম্প্রতি মেহদি তাজকে প্রবেশের অনুমতি দেয়নি। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার অতীত সম্পর্ক থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।ইরানের প্রতিক্রিয়া: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দল কোনো দেশে ভ্রমণে নয় বরং ফিফার আসরে অংশ নিতে যাচ্ছে। তাই রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে সব সদস্যকে ভিসা প্রদান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব ফিফা ও আয়োজক দেশগুলোর।

অনিশ্চয়তার মধ্যেই প্রধান কোচ আমির ঘালেনোই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে যাচ্ছেন। তুরস্কে ক্যাম্প শেষে তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রেখেছেন। 'জি' গ্রুপে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করার কথা রয়েছে। ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিসরের বিপক্ষে তাদের বাকি দুটি 

মন্তব্য করুন