মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় কলকলিয়া ইউনিয়নের দুস্থ নারীদের মাঝে এপ্রিল মাসের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম উপকারভোগীদের হাতে এই চাল তুলে দেন।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট ২৯৭ জন নারীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, মসিক আহমদ ও সংরক্ষিত সদস্য স্বপ্না রানী দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাশিম জানান, গ্রামীণ অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা