ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: এশিয়ান বিচ গেমস কাবাডিতে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একই দিনে দুই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সকালে নারী দল থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর বিকেলে সিরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে পুরুষ কাবাডি দল।
পুরুষ দলের আধিপত্য: সিরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ পুরুষ দল। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে তারা। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে বাংলাদেশের রেইডাররা একের পর এক পয়েন্ট ছিনিয়ে আনেন। শেষ পর্যন্ত ৫৪-২৩ পয়েন্টের বড় ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩১ পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করল।
নারী দলের দাপট: এর আগে দিনের শুরুতে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী কাবাডি দল। রক্ষণভাগ এবং রেইডিং—উভয় বিভাগেই থাইল্যান্ডের মেয়েদের কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৫১-৩৪ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে তারা।
একই দিনে নারী ও পুরুষ উভয় দলের এমন দাপুটে জয়ে উৎসবের আমেজ বিরাজ করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বিচ কাবাডিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এই সাফল্যকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ