ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. ফয়সাল বিন আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মাহমুদা খাতুন এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইকবাল জানান, প্রতি বছর রমজান মাসে বিভাগ থেকে এ ধরনের আয়োজন করা হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ