ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) ইফতার মাহফিল ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ ) বিকেলে এনায়েতপুর থানা মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত বেতিল কবরস্থান মার্কেটের ছাদে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার পরবর্তী অধিবেশনে এনায়েতপুর থানা মডেল ফারিয়ার ২০২৬-২৭ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিতে সভাপতি পদে শরীফ ইসলাম হেলাল এবং সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম সোহাগ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এনায়েতপুর থানার ওসি জাহিদুল ইসলাম জাহিদ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম।
এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মনজু শিকদার।
এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।
এনায়েতপুর থানা ফারিয়ার সদ্য বিদায়ী সভাপতি আব্দুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফারিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ