ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান, শার্শা প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫ নম্বর শেডে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, গত ৮ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বীজ উল্লেখ করে পণ্য আমদানি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষণার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে সচেতন মানুষেরা বলছেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ