মহম্মদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মহম্মদপুর উপজেলা যুবদলের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালি বের করা হয়, যেখানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মহম্মদপুর যুবদলের অন্যতম নেতা তানজির রহমান সোহাগ, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল এবং মহম্মদপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা। সভাটি সঞ্চালনা করেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় মাগুরার যুবদল নেতা শাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এআইএল/সকালবেলা