ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।
এছাড়াও সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ এবং চুরি-ডাকাতি প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিক সময়ে বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলার বর্তমান চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ