ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন? এমন এক প্রশ্নের উত্তরে ইতিবাচক ও আশাবাদী মনোভাব ব্যক্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তিনি বিশ্বাস করেন বছরের শেষ নাগাদ সব সমস্যার সমাধান হয়ে যাবে।
ফিরতে চান দ্রুত: সাক্ষাৎকারে সাকিব সরাসরি বলেন, "একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব।" তিনি কীভাবে ফিরবেন তা এখনো নিশ্চিত না হলেও প্রত্যাশা করছেন যে, ২০২৬ সালের শেষ দিকটাই হতে পারে তাঁর ফেরার মোক্ষম সময়।
রাজনীতি ও ক্যারিয়ার নিয়ে আক্ষেপ: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে। তিনি বলেন, "পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।"
আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চয়তা: দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করলেও সাকিবের সেই স্বপ্ন এখনো অধরা। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফেরা নিয়ে টানাপোড়েন চলায় থমকে আছে তাঁর ক্যারিয়ার। সাকিব স্বীকার করেছেন, জাতীয় দলের জার্সিতে পুনরায় মাঠে নামাটা এখন আর তাঁর নিজের নিয়ন্ত্রণে নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত ১৮ মাসে তাঁকে দেশে ফেরানোর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সাকিব ভক্তরা এখন অপেক্ষায় আছেন, বছরের শেষে সত্যিই কি দেশের মাটিতে দেখা যাবে এই মহানায়ককে?
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ