ফেনীতে র‍্যাবের অভিযানে মাদকসহ ৩ কারবারি আটক

ফেনীতে র‍্যাবের অভিযানে মাদকসহ ৩ কারবারি আটক

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর মাইজবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সদর উপজেলার মাইজবাড়িয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ওরফে মিলন (৩৮), ছাগলনাইয়া উপজেলার রেজাউল করিম ওরফে আসিফ (২৩) এবং চট্টগ্রামের খুলশি এলাকার মো. সাজ্জাদ হোসেন (২৫)।

র‍্যাব জানায়, দক্ষিণ মাইজবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের পাশের গোয়াল ঘর থেকে ৪৪ বোতল ফেনসিডিল, ৭০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন