নাগরপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
নাগরপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা কৃষক দলের উদ্যোগে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

বৃক্ষরোপণ শেষে মামুদনগর উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদের সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন