বকশীগঞ্জে মাদকাসক্ত তরুণের লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
বকশীগঞ্জে মাদকাসক্ত তরুণের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে সবুজ আলম (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ আলম ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়াতেন। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন তিনি। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরে সবুজের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালু রাখা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন