সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

স্টাফ রিপোর্টার: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। 

আজ রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল। সারওয়ার আলমের প্রত্যাহারের এক সপ্তাহ পর জেলা প্রশাসনের শীর্ষ পদে মু. রেজা হাসানকে পদায়ন করল সরকার।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন