সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক ঃ সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির রাস তানুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক প্রতিবেদনে নিহতদের নাম-পরিচয় বা তারা আরামকোর কর্মী কি না, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আরামকো বা ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্য—কারা ছিলেন এই হেলিকপ্টারে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

রাস তানুরা সৌদি আরবের জ্বালানি খাতের একটি কৌশলগত এলাকা এবং তেল শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ওই অঞ্চলের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলেছে কি না, তা নিয়েও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শেষে প্রকৃত তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন