রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

রাসেল মিয়া (রাজবাড়ী প্রতিনিধি): রাজবাড়ী সদর উপজেলায় এক শিশু ধর্ষণের অভিযোগে সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল খাঁ ওই এলাকার মৃত মালু খাঁর ছেলে।

পুলিশ জানায়, শিশু নির্যাতনের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৪) দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা