ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য ‘বসন্ত উৎসব’। উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সোহেল খান বলেন, "তারেক রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি।" তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের রাজনীতির মূল লক্ষ্য ও স্লোগান হলো ‘সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য লালন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ