মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, তথ্য আপা সিরাজুম মনিরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, শিক্ষক নেতা গোলাম সারোয়ার স্বপন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী শামীমা আক্তার সাথী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নুরবক্স মণ্ডল ও জামিল হোসেন প্রামানিক এবং জুলাই শহীদ রাসেলের পিতা পিন্টুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক প্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|