ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর বাজারে সার, বীজ ও কীটনাশকের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে বাজারের ‘মেসার্স আনোয়ার হোসেন’ নামের ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।
দোকান মালিক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৮০ হাজার টাকা এবং গুদামে থাকা বিভিন্ন দামী ব্র্যান্ডের কীটনাশক, সার ও বীজ নিয়ে যায়। রোববার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান বলেন, “চুরির ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মণিরামপুর বাজারের মতো জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ীরা দ্রুত চোর শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ