তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের পাশাপাশি এবার হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালি পণ্যের বাজারে যাত্রা শুরু করল শাওমি বাংলাদেশ। স্মার্ট টিভি, ওয়াশার-ড্রায়ার, এয়ার পিউরিফায়ার ও স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক পণ্য উন্মোচনের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ 'স্মার্ট লিভিং ইকোসিস্টেম' গড়ে তোলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।শাওমি বাজারে এনেছে 'মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি'। প্রতিষ্ঠানটির দাবি, এটি মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর কাজ সম্পন্ন করতে পারে। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।অভিজ্ঞতার জন্য কিউডি-মিনি এলইডি প্রযুক্তির 'শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ' আনা হয়েছে। এর ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া মধ্যম বাজেটের জন্য ৪কে ডিসপ্লে ও গুগল টিভি সুবিধাসহ 'শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬' উন্মোচন করা হয়েছে, যার ৭৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা।অন্যান্য স্মার্ট তালিকার আরও রয়েছে স্মার্ট এয়ার পিউরিফায়ার, এয়ার ফ্রায়ার, ইনডোর ও আউটডোর স্মার্ট ক্যামেরা এবং ছোট ছোট জিনিস খুঁজে পেতে সহায়ক 'শাওমি স্মার্ট ট্যাগ'।শাওমি জানায়, বর্তমানে বিশ্বজুড়ে তাদের এক বিলিয়নের বেশি কানেক্টেড ডিভাইস ব্যবহার হচ্ছে। স্মার্টফোন বাজারে বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড হওয়ার পাশাপাশি ২০২৫ সালে বৈশ্বিক টিভি শিপমেন্টেও শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে তারা। বাংলাদেশের মানুষের স্মার্ট লাইফস্টাইল নিশ্চিত করতেই এই নতুন বিনিয়োগ ও পণ্য সম্ভার।
জান্নাত/সকালবেলা