ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবা বিক্রির সময় আরজিদা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে একটি ভাতের হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটক আরজিদা বেগম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতম কান্দি গ্রামের বুলু মিয়ার স্ত্রী। তিনি বর্তমানে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। স্থানীয়দের অভিযোগ, আরজিদা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামিল হোসেন জানান, আটক নারীর কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ