লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ ) সকালে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিষ্টার এবং তাঁর ছোট ভাই ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সারোয়ার (সবুজ) এই মানবিক উদ্যোগের আয়োজন করেন। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁরা এলাকার অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ ঈদের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

উদ্যোক্তা আরিফুর রহমান মিষ্টার বলেন:

“মানুষকে দেখানোর জন্য আমরা এই আয়োজন করছি না। দীর্ঘ সময় ধরেই আমরা গোপনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই উদ্যোগ দেখে সমাজের অন্য বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবেই আমাদের সার্থকতা।”

সাফিয়া মেডিকেল হলের প্রতিষ্ঠাতা গোলাম সারোয়ার (সবুজ) বলেন, “সব সময় গরিব মানুষের পাশে থাকার যে নিয়ত করেছিলাম, বড় ভাইয়ের সহায়তায় সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও তা চলবে।”

পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে রাজনৈতিক নেতার পরিবারের এমন ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এই ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন