ইয়াবাসহ কারবারি ডিবির জালে আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আজাদ চৌধুরী (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের প্রবেশমুখে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
গ্রেপ্তারকৃত আজাদ চৌধুরী জুড়ী উপজেলার বিরনতলা গ্রামের আনফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে একটি দল ফুলতলা চা বাগানের গেটের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আজাদকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির খাঁজ থেকে জিপারযুক্ত একটি প্যাকেটে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা
|