আশুগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
আশুগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি লাল রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ এই অভিযান জোড়া পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযানটি চালায় পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের রমজান আলীর ছেলে মো. দিলদার আহম্মদকে গ্রেপ্তার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।

এর কিছুক্ষণ পর, বেলা ১১টা ২৫ মিনিটে একই স্থানে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি লাল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪) থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উদ্ধারকৃত মাদক ও যানবাহন দুটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন