ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. লাল চাঁন (২৩) নামে এক যুবককে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটক লাল চাঁন ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের বাসিন্দা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন এবং বুধবার (২৫ ফেব্রুয়ারি) সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাতিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতীর হলদীগ্রাম গাঁড়োকোনা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে এসব ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক ও চোরাচালান রোধে সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের সতর্ক অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ