বেড়িবাঁধের গাছ কেটে বহিষ্কৃত মিঠামইন বিএনপি সভাপতি জাহিদুল আলম

বেড়িবাঁধের গাছ কেটে বহিষ্কৃত মিঠামইন বিএনপি সভাপতি জাহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজের গাড়ি নিয়ে বাড়িতে যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে মিঠামইনের কামালপুর এলাকায় বেড়িবাঁধের গাছগুলো কাটেন। তাঁর এই কর্মকাণ্ডকে অন্যায়, নিন্দনীয় এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী হিসেবে অভিহিত করেছে কেন্দ্রীয় বিএনপি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

প্রতিবেদক/সকালবেলা

মন্তব্য করুন