বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল ও উপজেলা যুবদল সদস্য আক্কাস আলী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন শাহ, প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সুকুমার রায়, রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য উত্তম শর্মা, আব্দুল জলিল, মামুনুর রশীদ শাহিন, জাহিদ হাসান, প্রদীপ রায় জিতু, আরিফ ইসলাম ও নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রীতি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।
এআইএল/সকালবেলা
|