ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর (পশ্চিম পাড়া) এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের সৌজন্যে ও সহযোগিতায় স্থানীয় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে ওই এলাকার পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে কামরুজ্জামান রতনের নির্দেশে দলীয় নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। জনসেবামূলক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর চালক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম ফরাজি, বিএনপি নেতা আলমগীর পাঠান এবং জুলাই আন্দোলনের যোদ্ধা মোক্তার হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. আজিম মাদবর, মো. আওয়াল মাদবর, মো. নাদিম হোসেন, মো. অসিম উদ্দিন মাদবর, মো. মাসুম মিয়া, মো. তারা হাজী, মো. ইমান আলী, মো. সালাম, মো. ইউনোছ, মো. আবু সাঈদ, মো. রোমেল, মো. সুমন ইসলাম, মো. সবুজ মাদবর ও মো. স্বপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ