ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরকত হোসেন, দশমিনা উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা থানার অন্তর্গত চরহোসনাবাদ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অফিস উদ্বোধনের দিন সকাল থেকেই চরহোসনাবাদ বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
কার্যালয় উদ্বোধনকালে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দশমিনার জনগণের ধর্মীয় মূল্যবোধ ও আদর্শের প্রতি গভীর অনুরাগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বয়সী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে দশমিনাকে ইসলামী শরিয়াহভিত্তিক ন্যায়নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালনার এক দীর্ঘমেয়াদী প্রত্যাশা রয়েছে তাদের মাঝে। এ লক্ষ্যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দীকের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক বক্তা ও সাধারণ মানুষ তাদের বক্তব্যে বলেন, দশমিনাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও একটি ইনসাফভিত্তিক সমাজে রূপান্তর করতে হলে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তারা মনে করেন, ইসলামী জীবনব্যবস্থা মানুষের নৈতিক চরিত্র গঠনে যেমন সহায়ক, তেমনি সমাজে টেকসই শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এটি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে। চরহোসনাবাদ বাজারে নতুন এই রাজনৈতিক কার্যালয় স্থাপনের মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ