মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মার্চ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু-এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মার্চ/২০২৬ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

  • শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): জনাব মোঃ সাইফুল ইসলাম (মৌলভীবাজার সদর মডেল থানা)।

  • শ্রেষ্ঠ এসআই: শিপু কুমার দাস (সদর মডেল থানা)।

  • শ্রেষ্ঠ সার্জেন্ট: বিশ্বজিৎ সামন্ত (সদর ট্রাফিক)।

  • শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই মোঃ রানা মিয়া (সদর মডেল থানা)।

  • বিশেষ পুরস্কার: চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারে বিশেষ অবদানের জন্য কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়া-কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সকল থানার অফিসার ইনচার্জগণ। এছাড়াও সাংবাদিক গোবিন্দ মল্লিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তার বক্তব্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল স্তরের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন