ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক শাহজালাল (পান কবিরাজ)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য দিন। ১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাঁদের এই মহান আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি।”
শাহজালাল পান কবিরাজ তাঁর বার্তায় মাতৃভাষাকে সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে এবং প্রাত্যহিক জীবনে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, যা ভাষাগত অধিকার এবং বিশ্বের বিভিন্ন জাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বকে সমুন্নত রাখে।
এম.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ