বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আসাদ আলী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম। বক্তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন