ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে অসতর্কতাবশত রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুরমান আলী উপজেলার আদ্রা ইউনিয়নের বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কুরমান আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাশাপাশি তিনি কানেও কম শুনতেন। শনিবার সকালে তিনি মেলান্দহ রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস' ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস.আর.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ