ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে বইছে আগাম হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান। শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাধারণ ভোটারদের মুখে মুখে এখন তাঁর নাম শোনা যাচ্ছে।
মাহফুল হাসান হান্নানের রাজনৈতিক জীবন শুরু হয় একেবারে ছাত্রাবস্থা থেকে। ১৯৭৯ সালে পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি রাজনীতিতে হাতেখড়ি দেন। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে মিছিলে অংশগ্রহণ করে রাজপথের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পদ-পদবির চেয়ে সাংগঠনিক কাজ ও মাঠপর্যায়ের তৎপরতায় বেশি গুরুত্ব দিয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও বিদ্যুৎ সম্প্রসারণে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা জানান।
বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে অধ্যাপক এস এম রফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তরুণ ও প্রবীণ ভোটারদের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এলাকার প্রবীণ নাগরিকদের মতে, সুশাসনের জন্য হান্নানের মতো কর্মঠ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বই শ্রীপুরের জন্য প্রয়োজন। অন্যদিকে, তরুণ ভোটাররা তাঁর মাঝে আধুনিক ও পরিকল্পিত উন্নয়নের এক দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন দেখছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাহফুল হাসান হান্নান বলেন: “আমার জীবনের লক্ষ্যই হলো মানুষের সেবা করা। জনগণ যদি চায় এবং দল থেকে সিদ্ধান্ত আসে, তবে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচকভাবে ভাবব।”
শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে হান্নানের এই সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ