ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

দিবসের শুভ সূচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাউসার শেখ এবং সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পৌর বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ ছাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ এবং আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন