ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, এস এম তাজাম্মুল, নুর ইসলাম, সাব্বির হাসান, মাছুম বিল্লাহ, মাসুদ রায়হান ও আবু রায়হানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "প্রশাসন ও গণমাধ্যম জনগণের দুই শক্তিশালী স্তম্ভ। এই দুই পক্ষ একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ আরও বেশি সুরক্ষিত হবে।" তিনি মণিরামপুরের টেকসই উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রমের গতিশীলতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে উপজেলার কল্যাণে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ