সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি-না, সিদ্ধান্ত দেবে সংসদ

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি-না, সিদ্ধান্ত দেবে সংসদ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট গ্রহণ হবে কি-না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, বিষয়টি নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। আইনগত পরিবর্তন হবে কি-না তা সংসদই নির্ধারণ করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন। ইসি জানান, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সংসদ অধিবেশন শুরু হলে এটি অনুমোদন পেলে নতুন নিয়মেই নির্বাচন হবে, আর অনুমোদন না পেলে আগের বিধানই বহাল থাকবে। তাই এ বিষয়ে কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেবে, তারাই নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী এমপিদের শপথের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হবে এবং কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে। একই সঙ্গে স্থগিত থাকা উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন